Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Cauvery water dispute:কাবেরী জল-বিবাদ নিয়ে বেঙ্গালুরু বনধ; প্রভাব পড়ল ভালোই, সমর্থন অটো চালকদের

Cauvery water dispute
Cauvery water dispute

 

বেঙ্গালুরু, ২৬ সেপ্টেম্বর : কাবেরীর জল ইস্যুতে বিভিন্ন সংগঠননের ডাকা বেঙ্গালুরু বনধের ভালোই প্রভাব পড়ল। রাস্তায় মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম, বনধকে পূর্ণ সমর্থন জানিয়েছেন অটো চালকরা। বেঙ্গালুরুর রাস্তায় মঙ্গলবার চলেনি কোনও অটো। বিএমটিসি অনুসারে, বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের সমস্ত রুট যথারীতি চালু থাকবে। বাস পরিষেবা চালু থাকলেও, যাত্রীদের সেভাবে দেখা মেলেনি। একজন বাস কন্ডাক্টর বলেছেন, "যেহেতু বনধের ডাক দেওয়া হয়েছে, তাই কেম্পেগৌড়া বাসস্টপে কোনও যাত্রীর দেখা মেলেনি, অথচ রাজ্যের অন্যতম ব্যস্ততম বাসস্টপ এটি।"

বেঙ্গালুরুর ম্যাজেস্টিক বাসস্টপে যাত্রীর সংখ্যা নিতান্তই কম ছিল। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। ডিসিপি সেন্ট্রাল বেঙ্গালুরু শেখর টি তেকান্নাভার বলেছেন, "আমরা পর্যাপ্ত ব্যান্ডোবাস্ট তৈরি করেছি...কমিশনারের নির্দেশ অনুযায়ী, কোনও প্রতিবাদ বা মিছিলের অনুমতি নেই...যান চলাচল স্বাভাবিক রয়েছে।"

বনধকে পূর্ণ সমর্থন জানিয়েছেন অটো চালকরা। বেঙ্গালুরুর ম্যাজেস্টিক বিএমটিসি বাসস্টপে নাসির খান নামে এক অটো চালক বলেছেন, "বিভিন্ন সংগঠনের ডাকা বনধকে আমরা সমর্থন করছি। যখনই কাবেরী জল বিবাদ আসে, তখনই আমাদের স্পষ্ট অবস্থান যে কর্ণাটক কাউকে জল দেবে না। মঙ্গলবার কোনও অটো চলবে না, আমরা বনধে সমর্থন জানাব।" এদিকে, বেঙ্গালুরুর কৃষকরা কাবেরী নদীর জল তামিলনাড়ুতে ছেড়ে দেওয়ার বিরুদ্ধে নিজেদের বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

You might also like!