Country

2 years ago

Aditya L1 Mission : আদিত্য-এল ওয়ান লঞ্চের আগে ইসরো প্রধান চেঙ্গালাম্মা মন্দিরে প্রার্থনা জানালেন

Aditya L1 Mission
Aditya L1 Mission

 

তিরুপতি, ১ সেপ্টেম্বর: আদিত্য-এল ওয়ান লঞ্চের আগে চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দিরে পুজো দিলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। ইসরোর প্রধান এস সোমনাথ শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দির পরিদর্শন করেন। মন্দিরের এক আধিকারিক সূত্রে এই তথ্য জানা গিয়েছে। এস সোমনাথ আদিত্য-এল ওয়ান লঞ্চের জন্য প্রার্থনা জানান বলে জানা গিয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে এস সোমনাথ বলেন, আদিত্য মিশন শনিবার সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ চালু হবে। তিনি আরও জানিয়েছেন, সূর্যকে অন্বেষণ করতে এবং সেখানে পৌঁছোতে সময় লাগবে ১২৫ দিন। সান অবজারভেটরি মিশনের পরে, মহাকাশ সংস্থা আগামী দিনে এসএসএলভি – ডি-থ্রি এবং পিএসএলভি সহ আরও বিভিন্ন উৎক্ষেপণ করবে বলেও এস সোমনাথ জানিয়েছেন।

চন্দ্রযান-৩ মিশন সম্পর্কে ইসরোর প্রধান বলেন, সবকিছু ঠিকঠাকভাবেই কাজ করছে। চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দিরের এক আধিকারিক শ্রীনিবাস রেড্ডি জানিয়েছেন, রকেট উৎক্ষেপণের আগে ইসরো আধিকারিকদের এই মন্দির পরিদর্শন করা একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে যেটা গত ১৫ বছর ধরে চলছে।


You might also like!