Country

10 months ago

Randhir Jaiswal: বাংলাদেশের উচিত তাদের দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় নজর দেওয়া,রণধীর জয়সওয়াল

Randhir Jaiswal
Randhir Jaiswal

 

নয়াদিল্লি, ১৮ এপ্রিল : পশ্চিমবঙ্গের অশান্তি সম্পর্কে বাংলাদেশের মন্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। পশ্চিমবঙ্গের ঘটনাবলী সম্পর্কে বাংলাদেশ প্রশাসনের কর্মকর্তারা সম্প্রতি কিছু মন্তব্য করেছেন। সেই সম্পর্কে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের করা মন্তব্য প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের উচিত তাদের দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় নজর দেওয়া।

উল্লেখ্য, বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মুর্শিদাবাদের অশান্তির সঙ্গে তাদের দেশের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছিলেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে, এটি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হওয়া নিপীড়নের বিষয়ে ভারতের উদ্বেগের সাথে সমতা স্থাপনের একটি ছলনাপূর্ণ প্রচেষ্টা। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নকারীরা এখনও অবাধে ঘুরে বেড়াচ্ছে। তিনি এও বলেন, অনুপযুক্ত মন্তব্য না করে বাংলাদেশের উচিত সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দেওয়া।

You might also like!