Country

2 years ago

Trouble again in Baleshwar :বালেশ্বরে ফের বিপত্তি! রূপসা স্টেশনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির ওয়াগানে আগুন

Baleswar trouble again! A fire broke out in a freight wagon standing at Rupsa station
Baleswar trouble again! A fire broke out in a freight wagon standing at Rupsa station

 

বালেশ্বর, ১০ জুন : ওডিশার বালেশ্বরে ফের মালগাড়িতে বিপত্তি। এবার বালেশ্বর জেলার রূপসা স্টেশনে আগুন লাগল দাঁড়িয়ে থাকা এক মালগাড়িতে। শনিবার সকালে মালগাড়িতে আগুন লাগার খবর পাওয়া মাত্রই রূপসা স্টেশনে এসে পৌঁছয় দমকল, বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার রাত থেকেই মালগাড়িটি রূপসা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। ভোরের আলো ফুটতেই কিছু মানুষ লক্ষ্য করেন, মালগাড়ির একটি ওয়াগন থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে, বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন আয়ত্তে এনেছে দমকল। উল্লেখ্য, এর আগে শুক্রবার রাতে বালুগাঁও রেলস্টেশনে কয়লা বোঝাই একটি মালগাড়িতে একইভাবে আগুন ধরে যায়।

You might also like!