হায়দরাবাদ, ২০ অক্টোবর : হায়দরাবাদের পালিকা বাজারে আগুন লাগল একটি ব্যাগ বিক্রির দোকানে। শুক্রবার সকাল ৮.৪০ থেকে ৮.৪৫ মিনিটের মধ্যে ওই দোকানে আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই পৌঁছে যায় দমকলের ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। দমকল কর্মীদের স্বল্প সময়ের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।
দমকল আধিকারিক মোহন রাও বলেছেন, "শুক্রবার সকাল ৮.৪০ থেকে ৮.৪৫ মিনিটের মধ্যে আগুন লেগেছিল। আমরা তাৎক্ষণিকভাবে পৌঁছে যাই, সেখানে খুব বেশি যানজট ছিল না। আমরা আগুন নিভিয়ে ফেলেছি... মানুষকে উদ্ধার করে বের করে আনা হয়েছে। শুধুমাত্র একটি দোকান পুড়ে গিয়েছে। বাকি দোকানগুলি নিরাপদে আছে। কোনও হতাহতের ঘটনা নেই।"
