Country

2 years ago

ISRO: উৎক্ষেপণের প্রতীক্ষায় আদিত্য এল-১ মিশন, ইসরোর যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন

Awaiting the launch of Aditya L-1 mission
Awaiting the launch of Aditya L-1 mission

 

বেঙ্গালুরু, ১ সেপ্টেম্বর: অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টার, তার পরেই আসবে সেই মাহেন্দ্রক্ষণ। এই প্রথম সূর্যের উদ্দেশে পাড়ি দিতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। চন্দ্রযান-৩-এর চেয়ে এই অভিযানও কিছু কম গুরুত্বপূর্ণ নয়। অন্ধ্রপ্রদেশের সতীশ ধবন স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে ২ সেপ্টেম্বর, শনিবার সূর্যযান আদিত্য এল-১-এর উৎক্ষেপণ হবে। সূর্যযান উড়বে ঠিক বেলা ১১টা ৫০ মিনিটে। ইতিমধ্যে লঞ্চিং প্যাডে আদিত্য-এল ১ স্থাপন করা হয়ে গিয়েছে। ইসরোর যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন।

এটি ভারতের প্রথম সূর্য অভিযান। সূর্যের অভিমুখে গিয়ে একটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করবে আদিত্য-এল ১। সূর্য সম্পর্কে অজানা অনেক তথ্য এর মাধ্যমে ইসরোর হাতে আসবে বলে মনে করা হচ্ছে। পৃথিবী থেকে সাড়ে ১০ লক্ষ কিলোমিটার দূরে পাঠানো হবে আদিত্য এল ১-কে। এই অংশকে বলা হয় ল্যাগরেঞ্জ পয়েন্ট। এখানে সূর্য এবং পৃথিবীর আকর্ষণ এবং বিকর্ষণ বল একসঙ্গে ক্রিয়াশীল। ফলে এই অঞ্চলে পৌঁছে কৃত্রিম উপগ্রহ স্থির থাকতে পারে। মহাকাশের পরিবেশ, আবহাওয়া, তার উপর সূর্যের কী প্রভাব পড়ে, সে সব জানার চেষ্টা করবে আদিত্য-এল ১।


You might also like!