Breaking News

 

Country

3 years ago

Asad Ahmed killed in encounter: উত্তরপ্রদেশে এনকাউন্টারে হত গ্যাংস্টার আতিক আহমেদের পুত্র আসাদ

Asad Ahmed-Atiq Ahmed
Asad Ahmed-Atiq Ahmed

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশে ঝাঁসিতে এনকাউন্টারে নিহত হলেন উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদের পুত্র আসাদ ও তার সঙ্গী  গুলাম। প্রয়াগরাজে উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিলেন আসাদ এবং গুলাম। পুলিশের খাতায় ‘ওয়ান্টেড’ অপরাধীর তালিকায় ছিলেন এই দু’জন।

সূত্রের খবর, রাজ্যের এসটিএফের সঙ্গে গুলির লড়াই হয় আসাদ এবং গুলামের। সেই সংঘর্ষেই মৃত্যু হয়েছে দুই অভিযুক্তের। তাঁদের কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্র, নতুন মোবাইল ফোন এবং সিম কার্ড উদ্ধার হয়েছে। আসাদ এবং গুলামকে ধরিয়ে দিতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেছিল পুলিশ।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি প্রয়াগরাজে নিজের বাড়ির সামনে খুন হন বিধায়ক রাজু পালের একমাত্র সাক্ষী উমেশ পাল। তাঁকে গুলি করে খুন করা হয়েছিল। সেই ঘটনায় উমেশের দুই নিরাপত্তারক্ষীরও মৃত্যু হয়। উমেশ খুনে অভিযোগ ওঠে আতিক এবং তার গ্যাংয়ের বিরুদ্ধে। উমেশ হত্যাকাণ্ডের পরই শোরগোল পড়ে গিয়েছিল গোটা উত্তরপ্রদেশে।

You might also like!