
নয়াদিল্লি, ২৯ নভেম্বর: জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের পরবর্তী মুখ্য সচিব হচ্ছেন সিনিয়র আইএএস অফিসার অটল দুল্লু। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বুধবার এই সংক্রান্ত বিষয়ে একটি আদেশ জারি করেছে। এই নির্দেশ অনুযায়ী জানা গিয়েছে, ১৯৮৯ ব্যাচের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অফিসার অটল দুল্লুকে পয়লা ডিসেম্বর থেকে জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব নিযুক্ত করা হচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার তাঁকে তাঁর জন্মস্থান জম্মু ও কাশ্মীর ক্যাডারে ফেরত পাঠিয়েছে। বর্তমান মুখ্য সচিব অরুণ কুমার মেহতা এই মাসের শেষের দিকে ৬০ বছর বয়স পূর্ণ করে অবসর নিচ্ছেন।
