Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Rain-hit Himachal Pradesh:হিমাচলের সোলানে মেঘভাঙা বৃষ্টিতে মৃত কমপক্ষে ৭, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

At least 7 dead, educational institutions closed in Himachal's Solan due to cloudburst
At least 7 dead, educational institutions closed in Himachal's Solan due to cloudburst

 

সিমলা, ১৪ আগস্ট  : হিমাচল প্রদেশের সোলানে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন । জলের তোড়ে ভেসে ও ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে সাত জনের। কোনওমতে উদ্ধার করা হয়েছে ছয়জনকে। ভারী বৃষ্টির জেরে পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে, যার কারণে রাজ্য জুড়ে ৪৫২টি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত স্কুল-কলেজও বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে, বৃষ্টিতে বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছে। জলে ভেসে গিয়েছে গাড়িও। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার সোলান জেলার মামলিঘ গ্রামে মেঘভাঙা বৃষ্টি নামে। দুর্ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়। কমপক্ষে ২টি বাড়ি ও একটি গোশালা জলের তোড়ে ধুয়ে মুছে গিয়েছে।

মেঘভাঙা বৃষ্টিতে মৃত্য়ুর খবর পেয়েই শোক প্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্য়মন্ত্রী সুখবিন্দর সিং সুখু।সোমবার তিনি টুইট করে শোক প্রকাশ করেন। প্রশাসনকে সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। মৌসম ভবনের তরফে আগামী তিনদিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির কারণে সোমবার রাজ্যের সমস্ত স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ধসের জেরে ৪৫২টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, এরমধ্যে মান্ডি জেলাতেই ২৩৬টি রাস্তা বন্ধ। সিমলায় ৫৯টি ও বিলাসপুরে ৪০টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ধসের জেরে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।


You might also like!