Country

2 years ago

Maharashtra: মহারাষ্ট্রে সড়ক তৈরির সময় ক্রেন ভেঙে মৃত্যু কমপক্ষে ১৬ শ্রমিকের

16 workers died in Maharashtra (Collected)
16 workers died in Maharashtra (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার ভোরে মহারাষ্ট্রের থানে জেলার শাহপুর তেহসিলের কাছে সড়ক তৈরির সময় গার্ডার  মেশিন ভেঙে মৃত কমপক্ষে ১৬ শ্রমিক। গুরুতর আহত তিনজন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।

একটি ব্রিজের উপর ভেঙে পড়ে একটি বিশাল ক্রেন। যে মেশিনটি ভেঙে পড়েছে, তা হল মোবাইল গ্যান্ট্রি ক্রেন। এটি হাইওয়ে ও হাইস্পিড রেল সেতু তৈরির সময় প্রিকাস্ট বক্স গার্ডার ইনস্টল করতে ব্যবহার করা হয়ে থাকে।

সূত্রের খবর,  সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় পর্যায়ের নির্মাণের কাজ চলছে। নির্মাণস্থলেই রয়েছেন বহু শ্রমিক। সেখানেই ব্যবহার করা হচ্ছিল গার্ডার লঞ্চিং মেশিনটি। নির্মীয়মাণ একটি সেতুর উপর বিরাট ক্রেনটি আছড়ে পড়তেই কংক্রিটের স্ল্যাব শ্রমিকদের উপর ভেঙে পড়ে। এখনও পর্যন্ত ষোলো জনের দেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শ্রমিক আটকে রয়েছেন বলে খবর। দ্রুত উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ।

সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের আরও এক নাম মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে। প্রায় ৭০০ কিমি দীর্ঘ এই রাস্তা মুম্বই এবং নাগপুরকে যুক্ত করে। এই রাস্তারই কাজ চলার সময় এই দুর্ঘটনাটি ঘটে। 

You might also like!