Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Country

1 year ago

Himanta Vishwa: ২০২৪-২৫ সালের মধ্যে ৬.৪৩ লক্ষ কোটি টাকা স্পর্শ করবে অসমের জিএসডিপি : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব

Himanta Vishwa
Himanta Vishwa

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী অর্থবর্ষ ২০২৪-২৫ সালের মধ্যে ৬.৪৩ লক্ষ কোটি টাকা স্পর্শ করবে অসমের গ্ৰোস স্টেট ডোমেস্টিক প্ৰডাক্ট (জিএসডিপি), বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডেলে রাজ্যের চিত্তাকর্ষক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিপথ হাইলাইট করে অসমের মোট জিএসডিপি উল্লেখযোগ্য বৃদ্ধির তথ্য দিয়েছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘২০১৩-১৪ সালে অসমের জিএসডিপি ছিল ১.৭৭ লক্ষ কোটি। ২০২৪-২৫ সালের মধ্যে তা ৬.৪৩ লক্ষ কোটিতে পৌঁছবে!’ মুখ্যমন্ত্রী একটি মজবুত ও শক্তিশালী অর্থনীতি হিসেবে রাজ্যের উত্থানের উপর জোর দিয়েছেন।

মুখ্যমন্ত্রী ড. শর্মা আরও উল্লেখ করেছেন, অসমের ঋণ-থেকে-জিডিপি অনুপাত জাতীয় গড়ের নীচে রয়ে গেছে, যা ভালো আর্থিক ব্যবস্থাপনা এবং টেকসই বৃদ্ধিকে প্রতিফলিত করে। অসমের অর্থনীতির স্থির প্রসারণ উন্নয়ন, অবকাঠামো বৃদ্ধি এবং ব্যবসার অনুকূল পরিবেশ তৈরিতে সরকারের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন তিনি।

মাইক্রোব্লগিং সাইট এক্স-এ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব বলেছেন, ‘২০২১ সাল থেকে অসমের অর্থনীতি বিভিন্ন প্যারামিতি জুড়ে ধারাবাহিক বৃদ্ধি দেখেছে, যা বিকশিত অসমের ভিত্তি স্থাপন করছে। আমরা তিন বছর পূর্ণ করার মুহূর্তে আরও উন্নতিত প্রতিশ্রুতি দিচ্ছি।’ গত তিন বছরে রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ভাগ করেছেন মুখ্যমন্ত্রী, যা রাজ্যের অর্থনীতির জন্য একটি নতুন ভোরের সূচনা করেছে।

You might also like!