Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Ashwini Vaishnaw:ডিপফেক প্রতিরোধে শীঘ্রই নতুন প্রবিধান নিয়ে আসবে সরকার, আশ্বস্ত করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Ashwini Vaishnaw
Ashwini Vaishnaw

 

নয়াদিল্লি, ২৩ নভেম্বর : ডিপফেক মোকাবিলা করার জন্য শীঘ্রই নতুন প্রবিধান নিয়ে আসবে সরকার, যা গণতন্ত্র এবং সমাজের জন্য নতুন ঝুঁকি তৈরি করেছে৷ দেশবাসীকে আশ্বস্ত করে বললেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ডিপফেক ইস্যুতে বৃহস্পতিবার দিল্লিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং স্টেকহোল্ডারদের সঙ্গে একটি বৈঠকের পৌরহিত্য করেছেন কেন্দ্রীয় যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, "আমাদের সমাজে আস্থা মজবুত করতে ও গণতন্ত্রকে রক্ষা করতে ডিপফেক মোকাবিলা করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া দরকার।" কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, তিনি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জামগুলিতে কোম্পানির প্রধানদের এবং ডিপফেক থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলির বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে একটি বৈঠক করেছেন। তিনি যোগ করেছেন, বৈঠকে সবাই চারটি স্তম্ভের উপর ভিত্তি করে প্রবিধান আনতে সম্মত হয়েছে যা ডিপফেক সনাক্তকরণ, ভুল তথ্যের বিস্তার রোধ, রিপোর্টিং প্রক্রিয়া শক্তিশালীকরণ এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা। নতুন প্রবিধান সম্পর্কে এক প্রশ্নের উত্তরে, কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, সরকার এটিকে নতুন নিয়মের আকারে আনতে পারে অথবা বিদ্যমান নিয়মগুলি সংশোধন করে কিংবা নতুন আইনের আকারে আনা যেতে পারে।

You might also like!