Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Ashwini Meets Railway Workers: রেল কর্মীদের সঙ্গে সাক্ষাৎ অশ্বিনীর, অভিনন্দন জানালেন সবাইকে

Ashwini Meets Railway Workers
Ashwini Meets Railway Workers

 

প্রয়াগরাজ, ২৭ ফেব্রুয়ারি :  মহাকুম্ভ মেলার জন্য দিন-রাত এক করে পরিশ্রম করেছেন তাঁরা, সেই সমস্ত রেল কর্মীদের সঙ্গে বৃহস্পতিবার সকালে দেখা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সমস্ত রেলকর্মীদের অভিনন্দন জানিয়েছেন রেলমন্ত্রী বৈষ্ণব। রেলমন্ত্রী বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানাতে চাই, যাদের নেতৃত্বে এমন একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকলের সহযোগিতা আমাদের ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করতে সুযোগ দিয়েছে, আমরা ১৩ হাজার ট্রেনের পরিকল্পনা করেছিলাম, যেখানে আমরা ১৬ হাজারের বেশি ট্রেন পরিচালনা করতে সক্ষম হয়েছি।"

রেলমন্ত্রী আরও বলেছেন, "আমরা মহাকুম্ভের জন্য প্রায় ৪ থেকে ৫ কোটি ভক্তকে সঙ্গমে আনতে সক্ষম হয়েছি। আমরা নিশ্চিত করেছি, মহাকুম্ভের ৪৫ দিনে ভক্তদের যেন কোনও সমস্যা না হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভে আসা ভক্তদের আস্থা বিচার করতে এবং তাঁদের ভিড় হিসাবে না দেখার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা সমস্ত ব্যবস্থাপনা বিশ্লেষণ করব এবং রেলের অপারেশন ম্যানুয়ালটিতে স্থায়ী পরিবর্তন আনব।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…