
নয়াদিল্লি, ১৯ জুন : সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিযুক্তি কমিটি, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং 'র'-এর নতুন প্রধান নিযুক্ত হয়েছেন আইপিএস অফিসার রবি সিনহা। ছত্তিশগড় ক্যাডারের আইপিএস অফিসার রবি সিনহাকে সোমবার (১৯ জুন) রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের নতুন সচিব নিযুক্ত করা হয়েছে।
আগামী ৩০ জুন শেষ হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং 'র'-এর বর্তমান প্রধান সমন্ত কুমার গোয়েলের কার্যকালের মেয়াদ, সোমবার তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন সিনিয়র আইপিএস অফিসার রবি সিনহা। ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার রবি সিনহা এই মুহূর্তে ক্যাবিনেট সচিবের বিশেষ সেক্রেটারি পদের দায়িত্বভার সামলাচ্ছেন।
