Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Amit Shah:দুর্নীতি বাদে বিআরএস সরকার ১০ বছরে কোনও কাজ করেনি : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

হায়দরাবাদ, ২৫ নভেম্বর  : দুর্নীতি বাদে বিআরএস সরকার ১০ বছরে কোনও কাজ করেনি, বলে শনিবার তেলেঙ্গানার শাসক দলকে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তিনি এদিন সাংবাদিক সম্মেলনে একথা বলেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তেলেঙ্গানার বিআরএস সরকারকে আক্রমণ করে বলেন, গত ১০ বছরে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর নেতৃত্বাধীন সরকার কোনও কাজ করেনি। দুর্নীতিতে জড়িত হওয়া ছাড়া জনগণের জন্য এই সরকার নির্দিষ্ট কিছুই করেনি। শনিবার একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, তেলেঙ্গানাকে ঋণের তলায় পাঠিয়ে দিয়েছে কে চন্দ্রশেখর রাও-এর নেতৃত্বাধীন সরকার। এদিন অমিত শাহ, অভিযোগ করে বলেন, আজ যুবক, কৃষক, দলিত ও অনগ্রসর শ্রেণী সম্পূর্ণভাবে হতাশ। তেলেঙ্গানার মানুষ বিশ্বাস করে যে বিআরএস দুর্নীতি ছাড়া আর কিছুই করেনি। তিনি দাবি করে বলেন, যে রাজস্ব উদ্বৃত্ত তেলেঙ্গানায় ছিল সেই রাজ্যটি এখন লক্ষ কোটি টাকার ঋণের মধ্যে ডুবে আছে।

You might also like!