Country

2 years ago

An apache helicopter crash landing: মধ্যপ্রদেশের ভিন্ডে জরুরি অবতরণ অ্যাপাচে হেলিকপ্টারের, সমস্ত ক্রু সদস্য নিরাপদ

Apache Helicopter (File Picture)
Apache Helicopter (File Picture)

 

ভিন্ড, ২৯ মে: : মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় জরুরি অবতরণ করল ভারতীয় বায়ুসেনার একটি অ্যাপাচে হেলিকপ্টার। সোমবার ভিন্ড জেলার একটি গ্রামে, মাঠের মধ্যেই সতর্কতামূলক অবতরণ করেছে এএইচ-৬৪ অ্যাপাচে হেলিকপ্টার। এই ঘটনায় কেউ হতাহত হননি। সমস্ত ক্রু সদস্য নিরাপদে রয়েছেন, হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়নি।

চম্বল জোনের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) এস সাক্সেনা বলেছেন, "আমি জানতে পেরেছি হেলিকপ্টারটি ক্র্যাশ ল্যান্ডিং করেছে। অবতরণে (প্রক্রিয়া) কোনও প্রাণহানি অথবা আঘাতের ঘটনা ঘটেনি।" ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, ভারতীয় বায়ুসেনার একটি অ্যাপাচে এএইচ-৬৪ হেলিকপ্টার রুটিন অপারেশনাল ট্রেনিং চলাকালীন ভিন্ডের কাছে জরুরি অবতরণ করেছে। সমস্ত ক্রু সদস্য এবং হেলিকপ্টারটি সুরক্ষিত রয়েছে।

You might also like!