Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

TMC: নির্বাচন কমিশনের ‘নিষ্ক্রিয়তা’য় ক্ষুব্ধ, ফের কড়া চিঠি তৃণমূলের

নির্বাচন কমিশনের ‘নিষ্ক্রিয়তা’য় ক্ষুব্ধ, ফের কড়া চিঠি তৃণমূলের
নির্বাচন কমিশনের ‘নিষ্ক্রিয়তা’য় ক্ষুব্ধ, ফের কড়া চিঠি তৃণমূলের

 

নয়াদিল্লি, ১১ নভেম্বর : রাজ্যে উপনির্বাচনের আবহে বিজেপি নেতাদের ‘উসকানিমূলক’ বক্তব্য নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চেয়েছিল তৃণমূল। সময় দেওয়া হয়েছে সোমবার দুপুর সাড়ে ৩টেয়। আর তাতেই আপত্তি তুলল তৃণমূল। এবার কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ এনে কড়া ভাষায় পাঠানো হল চিঠি।

শনিবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাতে একপ্রস্ত আলোচনার পর সময় চেয়েছিলেন ডেরেক ও ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেবরা। তাঁদের প্রশ্ন, সোমবার বিকেল ৫টায় প্রচার শেষ। সাড়ে ৩টেয় আলোচনার ভিত্তিতে কীভাবে বিজেপি নেতাদের প্রচারে লাগাম পরাবে কমিশন? আর এহেন আচরণ বিজেপিকেই সুবিধা পাইয়ে দেবে বলে মনে করছে তৃণমূলের প্রতিনিধিদল।

এই অবস্থায় সোমবার কমিশনকে লেখা চিঠিতে বেশ কড়া সমালোচনা করা হয়েছে তৃণমূলের তরফে। তা নিয়ে রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন বলেন, ”নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতহীন নয়। আমাদের মনে হচ্ছে, এই আচরণ বিজেপিকে সুবিধা পাইয়ে দেবে।”

তৃণমূলের অভিযোগ পেয়েও সময়মতো পদক্ষেপ না নেওয়ায় দলের রাজ্যসভার আরেক সাংসদ সাকেত গোখলেও এনিয়ে কমিশনের উদ্দেশে কড়া ভাষায় সমালোচনা করেছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…