Country

2 years ago

13 dead in train derail: অন্ধ্রে ট্রেন লাইনচ্যুত হয়ে মৃত্যু বেড়ে ১৩; আহত কমপক্ষে ৫০ জন, বিঘ্নিত রেল পরিষেবা

Andhra train derailment death rises to 13; At least 50 people injured, rail services disrupted
Andhra train derailment death rises to 13; At least 50 people injured, rail services disrupted

 

বিজয়নগরম, ৩০ অক্টোবর: অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম (ভিজিয়ানগরম) জেলায় দু'টি প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে সংঘর্ষের জেরে ট্রেন লাইনচ্যুত হয়ে প্রাণ হারিয়েছেন ১৩ জন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। রবিবার রাতের এই ট্রেন দুর্ঘটনার জেরে বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। ইস্ট কোস্ট রেলওয়ের সিপিআরও বিশ্বজিৎ সাহু বলেছেন, "এখনও পর্যন্ত ১৩ জন মারা গিয়েছেন এবং ৫০ জন আহত হয়েছেন। আমরা বর্তমানে রেললাইন মেরামতের কাজে মনোযোগ দিচ্ছি। উদ্ধার অভিযান এখন শেষ, আটকে পড়া যাত্রীদের জন্য আমরা বাস ও ট্রেনের ব্যবস্থা করেছি। মোট ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ২২টি ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে।"

রবিবার রাতে বিশাখাপত্তনম থেকে রায়গড়াগামী একটি যাত্রীবাহী ট্রেন ভিজিয়ানগরম জেলায় লাইনচ্যুত হয়ে যায়, আলামান্ডা এবং কান্তকাপল্লে সেকশনের মাঝে লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার জানান, বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেন এবং বিশাখাপত্তনম-রায়গড়া প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে পিছনের সংঘর্ষ হয়েছিল। রেল সূত্রে জানা গিয়েছে, কর্মীদের ‘ভুলে’ই এই বিপত্তি। প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের ১০ লক্ষ, গুরুতর আহতদের দু’লক্ষ এবং সামান্য আহত যারা হয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মৃতদের ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।

You might also like!