Country

2 years ago

Amrit Udyan:সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে গেল অমৃত উদ্যান, ৩১ মার্চ পর্যন্ত থাকবে দর্শনের সুযোগ

Amrit Udyan
Amrit Udyan

 

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি : প্রতি বছরের মতো এ বছরও সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান। শুক্রবার থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে অমৃত উদ্যান, এবার থেকে জনসাধারণ অমৃত উদ্যান ঘুরে দেখার সুযোগ পাবেন। ৩১ মার্চ পর্যন্ত খোলা থাকবে এই উদ্যান। সোমবার ছাড়া সপ্তাহে ৬-দিনই উদ্যান ঘুরে দেখার সুযোগ থাকবে দর্শনার্থীদের।

দর্শনার্থীদের সকাল ১০টা থেকে বিকেল ৪টের মধ্যে ৬ ঘণ্টার স্লটে উদ্যান দেখার অনুমতি দেওয়া হবে। https://visit.rashtrapatibhavan.gov.in/visit/amrit-udyan/rE-এই ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করতে পারবেন দর্শনার্থীরা। ওয়াক-ইন দর্শকদের সুবিধা কাউন্টারে অথবা রাষ্ট্রপতি ভবনের গেট নং ১২-এর কাছে সেলফ সার্ভিস কিয়স্কে রেজিস্ট্রেশন করতে হবে।


You might also like!