Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Amit shah: প্রধানমন্ত্রীর পদ খালি নেই, সেখানে ফের একবার মোদীজিই বসবেন : অমিত শাহ

Amit Shah (File picture)
Amit Shah (File picture)

 

মধুবনী, ১৬ সেপ্টেম্বর : লালুপ্রসাদ ও নীতীশ কুমারকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বিহারের মধুবনীর ঝঞ্ঝারপুরের এক জনসভা থেকে অমিত শাহ বলেছেন, "২০২৪ সালে নির্বাচন আসছে। আমি বিহারের জনগণকে ধন্যবাদ জানাতে চাই, ২০১৪ সালে আপনারা ৪০ শতাংশ ভোট এবং ৩১টি আসন দিয়ে মোদীজিকে প্রধানমন্ত্রী করেছিলেন। ২০১৯ সালেও আপনারা ৫৩ শতাংশ ভোট এবং ৩৯টি আসন দিয়ে মোদীজিকে আবার প্রধানমন্ত্রী করেছেন।

লালু ও নীতীশকে কটাক্ষ করে অমিত শাহ বলেছেন, "এই জোট স্বার্থপরতার জোট। লালুজি নিজের ছেলেকে মুখ্যমন্ত্রী বানাতে চান এবং নীতীশজি প্রতিবারের মতো প্রধানমন্ত্রী হতে চান। নীতীশবাবু, প্রধানমন্ত্রীর পদ খালি নয়, সেখানে আবার বসবেন নরেন্দ্র মোদীজি।" বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করে অমিত শাহ বলেছেন, "বিহারে লালু-নীতীশের সরকার চলছে। কিন্তু অপহরণ, গুলি, লুটপাট, সাংবাদিক ও দলিত হত্যার ঘটনা প্রতিদিনই বাড়ছে।"


You might also like!