Breaking News
 
Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর Rahul Gandhi & Pradip Bhandari | ভারতের অর্থনীতি নিয়ে বিদেশে সরব রাহুল গান্ধী, ‘দেশের সম্মানহানি করছেন’, পাল্টা নিশানা বিজেপির Alice Huang | জেনসেনের প্রেমে চিপের যোগ! চিনে ৭৯ হাজার কোটির ডেটা সেন্টার, অ্যালিসের স্বামীকে ঘিরে রহস্য

 

Amit Shah Security Breach:পুনেতে অমিত শাহের কনভয়ে ঢুকে থাকা সন্দেহভাজন যুবকদের জিজ্ঞাসাবাদ

Amit saha
Amit saha

 

মুম্বই, ১৯ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কনভয়ে ঢুকে পড়া সন্দেহভাজন যুবকদের রবিবার জিজ্ঞাসাবাদ করল পিম্পরি-চিঞ্চওয়াড় থানার পুলিশ।

সোমেশ ধুমাল নামে এক সন্দেহভাজন যুবক শনিবার পুনে পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের কাফেলায় ঢুকে পড়ে। তিনি নিজেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এবং সাংসদ শ্রীকান্ত শিন্দের ঘনিষ্ঠ বলে দাবি করছিলেন। এ সময় নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে। রবিবারও তাকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুনে বিমানবন্দরে পৌঁছেছিলেন অমিত শাহ। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শিন্দে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এদিকে, শাহের নিরাপত্তায় নিয়োজিত ইন্টেলিজেন্স ব্যুরো একটি সন্দেহভাজন যুবক কনভয়ে প্রবেশের তথ্য পায়। তাৎক্ষণিকভাবে পুনে পুলিশকে বিষয়টি জানায় আইবি কর্তারা। পুনে পুলিশ যুবককে হেফাজতে নিয়ে পিম্পরি-চিঞ্চওয়াড় থানায় হস্তান্তর করেছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…