Country

2 years ago

Amit Malviya :অমিত মালব্য বিজেপি আইটি সেল চালানোর জন্য ধর্ষকদের ভাড়া করেছেন, কটাক্ষ চন্দ্রিমার

Amit Malviya
Amit Malviya

 

কলকাতা, ১৩ জানুয়ারি  : উত্তরপ্রদেশের ধর্ষনের ঘটনাকে সামনে রেখে লড়াই শানাতে মরিয়া তৃণমূল। একইসঙ্গে নিশানা করা হয়েছে বাংলা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে। শনিবার এই প্রসঙ্গে অমিত মালব্যকে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহিলা সেলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি অভিযোগ করে বলেন, ''অমিত মালব্য ধর্ষকদের ভাড়া করেছেন আইটি সেল চালানোর জন্য।''

সম্প্রতি উত্তরপ্রদেশের ধর্ষনের ঘটনা কিছুটা হলেও ফিকে হয়েছে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ইস্যুতে। কিন্তু উত্তরপ্রদেশের ধর্ষনের ঘটনায় বিজেপিকে চাপে ফেলতে মরিয়া তৃণমূল। এদিন চন্দ্রিমা আরোও বলেন, ''অবশ্য এটাই ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি। অথচ বাংলায় মুখ্যমন্ত্রী নারীদের সম্মান রক্ষায় অবিরাম লড়াই করছেন। সম্প্রতি উত্তরপ্রদেশের ধর্ষনের ঘটনার পর তার অপসারণ ঘটা উচিত ছিল কিন্তু তেমন কিছু ঘটনা দেখা গেলো না। দেখা গিয়েছে এই অমিত মালব্য বিভিন্ন সময়ে টুইটারে সবাইকে আক্রমণ করে বেড়ান। নারীদের বিরুদ্ধে বিদ্বেষী মনোভাব পোষণ করেন এরা। সমাজের সকল প্রকার নিপীড়িত মহিলাদের পাশে তৃণমূল আছে এবং আগামী দিনে লড়াই চলবে।''

You might also like!