Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Akhilesh Yadav :দুদিনের নির্বাচনী সফরে মধ্যপ্রদেশের উদ্দেশে রওনা হলেন অখিলেশ যাদব

Akhilesh Yadav left for Madhya Pradesh on election tour
Akhilesh Yadav left for Madhya Pradesh on election tour

 

লখনউ, ২৭ সেপ্টেম্বর  : সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বুধবার মধ্যপ্রদেশের উদ্দেশে রওনা দিয়েছেন। ভোট প্রচারের জন্য তিনি বুধবার রাজধানী লখনউ থেকে মধ্যপ্রদেশের উদ্দেশে রওনা দেন। মধ্যপ্রদেশ রাজ্যে দুদিনের নির্বাচনী সফরের জন্যই তিনি আজ রওনা দেন।

বুধবার থেকে অখিলেশ যাদবের দুদিনের মধ্যপ্রদেশ রাজ্যে সফর শুরু হয়েছে। এই দুদিনে সপা সভাপতির অনেক কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। অখিলেশ যাদব মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রচার বুধবার থেকে জোরকদমে শুরু করবেন। লখনউ থেকে মধ্যপ্রদেশের রেওয়ায় পৌঁছে দলের নেতাদের সঙ্গে দেখা করবেন তিনি। এরপর তিনি সিরমাউরে জনসভায় ভাষণ দেবেন ও ভোটের প্রচার শুরু করবেন। এখান থেকে তিনি খাজুরাহো পৌঁছোবেন। সেখানে তিনি দলের একটি সম্মেলনে যোগ দেবেন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য বিরোধী দলগুলির একটি জোট গঠিত হয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ(আইএনডিআই)। সমাজবাদী পার্টিও এই জোটের একটি অংশ। জোটের অধীনে অখিলেশ যাদব শুধু উত্তরপ্রদেশেই নয় দেশের অন্যান্য জায়গাতেও নিজের দলকে শক্তিশালী করতে উদ্যোগ গ্রহণ করছে। অখিলেশের রণনীতি ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে নজর রাখছে। এই নির্বাচনে মিজোরাম ছাড়াও মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে সমাজবাদী পার্টি। এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশে অখিলেশ যাদবের নির্বাচনী সফর খুবই গুরুত্বপূর্ণ।

You might also like!