
মুজফ্ফরপুর, ২ এপ্রিল : আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট না পেয়ে এবার বিজেপি ছাড়লেন অজয় নিশাদ। বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন তিনি। মঙ্গলবার প্রাথমিক সদস্যপদ-সহ বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন অজয় নিশাদ।
মাইক্রোব্লগিং সাইট এক্স-এ তিনি লিখেছেন, "শ্রদ্ধেয় জে পি নাড্ডাজি বিজেপির বিশ্বাসঘাতকতায় আমি হতবাক, আমি দলের সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।" উল্লেখ্য, উত্তর প্রদেশের মুজফ্ফরপুরের বর্তমান সাংসদ হলের অজয় নিশাদ, এবার তাঁকে আর ভোটে লড়ার টিকিট দেয়নি বিজেপি। আর তাতেই ক্ষুব্ধ হয়ে দল ছাড়লেন তিনি।
