আজ দেশের ৭৫ জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

PM Narendra Modi
PM Narendra Modi

 


নয়াদিল্লি, ১৬ অক্টোবর : আজ রবিবার স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশের ৭৫ জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট (ডিবিএউ) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বাজেট ভাষণে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশের ৭৫ জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট (ডিবিএউ) চালু করা হবে। সেই ঘোষণা মতো রবিবার সকাল ১১টায় এই ইউনিটগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। উদ্বোধনের পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বক্তৃতা করবেন।

প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশের প্রতিটি কোণায় ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সুবিধা পৌঁছে দিতে এই ডিবিইউগুলি হচ্ছে। সব ক’টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। ১১টি সরকারি ব্যাঙ্ক, ১২টি বেসরকারি ব্যাঙ্ক ও একটি ছোট এই আর্থিক সংস্থা এই উদ্যোগে অংশ নিয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…