Country

2 years ago

Delhi air pollution: দিল্লিতে বায়ুদূষণের ফলে শ্বাসকষ্ট বেড়েছে, একিউআই স্তর পৌঁছেছে ৩৩৬-এ

Air pollution in Delhi has increased breathing difficulties, with AQI levels reaching 336
Air pollution in Delhi has increased breathing difficulties, with AQI levels reaching 336

 

নয়াদিল্লি, ১ নভেম্বর: জাতীয় রাজধানী দিল্লি এবং আশেপাশের শহরগুলিতে বায়ু দূষণের মাত্রা বাড়ার ফলে দিল্লিবাসীর শ্বাসকষ্ট বেড়েছে। বুধবার দিল্লির বায়ু দূষণের মাত্রা (একিউআই)৩৩৬-এ পৌঁছেছে। মঙ্গলবার যেটা ছিল ৩২৭-এ। গত তিন দিন ধরে একিউআই –এর ক্রমাগত বৃদ্ধি হচ্ছে। তারফলে বিপাকে পড়ছেন দিল্লিবাসী। শ্বাস নেওয়া দুষ্কর হয়ে পড়েছে।

সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (সাফার)-এর রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, আগামী দিনে দূষণ পরিস্থিতি আরও গুরুতর পর্যায়ে পৌঁছোতে পারে। দিল্লিতে বায়ুদূষণের পরিমান এতটাই বেশি যে সেখানে বাসিন্দাদের বাড়ির বাইরে বের হওয়াও একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে।

You might also like!