Country

2 years ago

Senthil Balaji: অসুস্থ সেন্থিল বালাজির বাইপাস সার্জারি সম্পন্ন, স্থিতিশীল তামিলনাড়ুর মন্ত্রী

Ailing Senthil Balaji completes bypass surgery, stable Tamil Nadu minister
Ailing Senthil Balaji completes bypass surgery, stable Tamil Nadu minister

 

চেন্নাই, ২১ জুন: তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজির বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে বুধবার। চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে তামিলনাড়ুর মন্ত্রী ভি সেন্থিল বালাজির হার্টের করোনারি আর্টারি বাইপাস সার্জারি হয়েছে।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তামিলনাড়ুর মন্ত্রী মা. সুব্রামানিয়াম জানিয়েছেন, "সেন্থিল বালাজির বাইপাস সার্জারি হয়েছে। বর্তমানে তিনি পোস্ট অপারেশন ওয়ার্ডে রয়েছেন। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেছি।"

উল্লেখ্য, দুর্নীতির মামলায় গত সপ্তাহে সেন্থিল বালাজিকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতার হওয়ার পরই অসুস্থ বোধ করেন তিনি, প্রথমে তাঁকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং পরে আদালতের নির্দেশে তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বুধবার তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজির বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে।


You might also like!