Country

2 years ago

Madhya Pradesh:প্রধানমন্ত্রী মোদীর সভার আগে অবৈধ অস্ত্রের কারখানার সন্ধান, অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার অভিযুক্ত

Illegal weapons factory caught before Narendra Modi's meeting
Illegal weapons factory caught before Narendra Modi's meeting

 

দামোহ, ৬ নভেম্বর : মধ্যপ্রদেশের দামোহ জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগে ধরা পড়ল অবৈধ অস্ত্রের কারখানা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮ নভেম্বর মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের জন্য দামোহ আসছেন। মোদীর বুন্দেলখণ্ডে ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে।

সেইসঙ্গে প্রধানমন্ত্রী মোদীর দামোহে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ারও কর্মসূচি আছে। তার আগেই অবৈধ অস্ত্রের কারখানার হদিশ মিলল। পুলিশ অভিযান চালিয়ে একটি বেআইনী অস্ত্রের কারখানার সন্ধান পায়। এই অস্ত্রের কারখানাটি মোদীর সভাস্থল থেকে অল্প দূরেই বলে সূত্রের তরফে জানা গিয়েছে। পুলিশ অস্ত্র কারখানা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে। শুধু তাই নয়, তার পাশাপাশি অস্ত্র তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করেছে পুলিশ।


You might also like!