
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর : মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট এল. ইয়েলেন জি-২০ সম্মেলনে উপস্থিত হয়ে শুক্রবার বলেন, মার্কিন-ভারত সম্পর্কের অগ্রগতি আমাদের অগ্রাধিকার হবে। তিনি আরও বলেন, আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। জি-২০ সম্মেলনে যোগ দিতে ইয়েলেন ভারত সফরে এসেছেন। জ্যানেট ইয়েলেন বলেন, এশিয়ার বাইরে সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় অভিবাসীর আবাসস্থল এটি। ভারতের বৃহত্তম রফতানি বাজারও এটি।
উল্লেখ্য, রাজধানী দিল্লির প্রগতি ময়দানে ৯ থেকে ১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই সম্মেলনে অংশ নিতে জি-২০ দেশের বর্ষীয়ান নেতারা দিল্লি পৌঁছেছেন। উল্লেখ্য, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে। সম্মেলনে যোগ দিতে আমেরিকা থেকে ভারতে রওনা হয়েছেন জো বাইডেন।
