Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

2 years ago

Aditya-L1: আদিত্য-এল ১ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে : ইসরো

Aditya-L1 (File Picture)
Aditya-L1 (File Picture)

 

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর : নিজের কাজ শুরু করে দিয়েছে ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল ১। সোমবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, আদিত্য-এল ১ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা শুরু করেছে। আদিত্য-এল ১-এ থাকা এসটিইপিএস যন্ত্রের সেন্সরগুলি পৃথিবী থেকে ৫০ হাজার কিলোমিটারেরও বেশি দূরে সুপার-থার্মাল এবং শক্তিশালী আয়ন এবং ইলেকট্রন পরিমাপ করা শুরু করেছে।

ইসরো সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ জানিয়েছে, এই তথ্য বিজ্ঞানীদের পৃথিবীর চারপাশের কণার আচরণ বিশ্লেষণ করতে সাহায্য করে। উল্লেখ্য, সূর্যকে অন্বেষণের আকাঙ্খায় নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছে ভারতের সৌরযান আদিত্য-এল ১। এর আগে গত ১৫ সেপ্টেম্বর চতুর্থবার কক্ষপথ বদল করেছে আদিত্য-এল ১। সূর্যের পথে আদিত্য-এল ১-এর পরবর্তী কক্ষপথ পরিবর্তন করা হবে ১৯ সেপ্টেম্বর, ভোররাত ০২.০০ মিনিট নাগাদ।


You might also like!