Country

2 years ago

752 new Covid cases: ভারতে সক্রিয় রোগী বেড়ে ৩,৪২০; করোনায় আক্রান্ত ৭৫২ জন, প্রাণহানি ৪ জনের

India rise to 3,420; 752 people infected with corona
India rise to 3,420; 752 people infected with corona

 

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর: ভারতে নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাস, বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। ২০২৩ সালের ২১ মে-র পর এতটা বাড়ল দৈনিক সংক্ৰমণ। শুক্রবার সারাদিনে ভারতে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। কেরলে দু'জন প্রাণ হারিয়েছেন, রাজস্থানে একজন ও কর্ণাটকে একজন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৩,৪২০-তে পৌঁছেছে এবং মৃত্যুর সংখ্যা ৫,৩৩,৩৩২। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৭১,২১২ জন করোনা-রোগী। মোট টিকাকরণের সংখ্যা বেড়ে ২২০,৬৭,৭৯,০৮১-তে পৌঁছেছে।

You might also like!