Country

2 years ago

Abhishek Banerjee : চোখের চিকিৎসা করাতে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

(File picture) Abhishek Banerjee
(File picture) Abhishek Banerjee

 

কলকাতা, ২ ডিসেম্বর : চোখের চিকিৎসা করাতে হায়দরাবাদে উড়ে গেলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।শনিবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেন তিনি।


প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবর মাসে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক। সেই সময়েই চোখে আঘাত লাগে তাঁর। তারপর থেকে একটানা বিদেশে চিকিৎসা চলে তাঁর। অস্ত্রোপচারও হয়। গিয়েছেন আমেরিকাতেও। মার্কিন মুলুকের জন হপকিন্স হাসপাতালে চিকিৎসাও করেছিলেন।


চলতি বছরও গিয়েছেন বিদেশে। দীর্ঘ সময় বিদেশের মাটিতে চলে চিকিৎসা। আগস্টে ফেরেন । সূত্রের খবর, অভিষেকের চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে। ইনফেকশনজনতি সমস্যায় ভুগছেন। বেশিরভাগ সময়ে কন্ট্যাক লেন্স পরে থাকার কারণে চোখের সমস্যা বেড়েছে বলে মনে করা হচ্ছে। তারই চিকিৎসা করাতে এদিন তিনি গেলেন হায়দরাবাদে। তবে এদিন কলকাতা থেকে যাওয়ার সময় অভিষেক জানান, আপাতত তাঁর চোখ ভালই আছে।

You might also like!