Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

1 year ago

Abdul Rahim Rath: জম্মু ও কাশ্মীর বিধানসভার অধ্যক্ষ হলেন আব্দুল রহিম রাথের, অভিনন্দন ওমর আব্দুল্লাহর

Abdul Rahim Rath
Abdul Rahim Rath

 

শ্রীনগর, ৪ নভেম্বর : জম্মু ও কাশ্মীর বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আব্দুল রহিম রাথের। বর্ষীয়ান ন্যাশনাল কনফারেন্স বিধায়ক আব্দুল রহিম রাথের সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হন। প্রোটেম স্পিকার মুবারক গুল এদিন বিধানসভায় ঘোষণা করেন, জম্মু ও কাশ্মীর বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আব্দুল রহিম রাথের। বিধানসভায় এদিন প্রস্তাব পেশ হয় এবং তা পাশও হয়ে যায়।

অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর আব্দুল রহিম রাথের-কে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। ওমর বলেছেন, "বিধানসভায় উপস্থিত সকলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনাকে অধ্যক্ষ করার বিষয়ে কেউ আপত্তি জানায়নি। এখন আপনিই বিধানসভার অভিভাবক।"

You might also like!