Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

2 years ago

Uttarkashi : স্বস্তির কথা শোনালেন উত্তরকাশির সার্কেল অফিসার, বললেন টানেলে আটকে থাকা ৪০ জন সুরক্ষিত

A Tunnel collapse in Uttarkashi (Collected)
A Tunnel collapse in Uttarkashi (Collected)

 

উত্তরকাশি, ১৩ নভেম্বর : অবশেষে স্বস্তির বার্তা শোনালেন উত্তরকাশির সার্কেল অফিসার প্রশান্ত কুমার। উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় নির্মীয়মান টানেল ভেঙে পড়ার ঘটনায় সোমবার সকালে তিনি জানিয়েছেন, "টানেলের ভেতরে আটকে রয়েছেন ৪০ জন। সবাই নিরাপদ রয়েছেন, আমরা অক্সিজেন ও জল সরবরাহ করছি।" তিনি আরও জানান, "বর্তমান পরিস্থিতি হল, গতকাল (রবিবার) আমরা টানেলের ভিতরে আটকে পড়া মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছি। সবাই নিরাপদ, আমরা অক্সিজেন এবং জল সরবরাহ করেছি। আমরা টানেলের ভিতরে যাওয়ার জন্য পাশ দিয়ে পথ তৈরি করছি। যোগাযোগ স্থাপনের পর প্রায় ৪০ জন ভিতরে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।"

উল্লেখ্য, রবিবার উত্তরকাশি জেলায় নির্মীয়মান একটি টানেল ভেঙে পড়ে। নীচে আটকে পড়েন বহু মানুষ। তাঁদের উদ্ধার করার জন্য অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। উত্তরকাশির সার্কেল অফিসার প্রশান্ত কুমার বলেছেন, "আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমরা এখনও পর্যন্ত ১০ থেকে ১৫ মিটার ড্রিল করেছি, তবে আমাদের এখনও ৩০ থেকে ৪০ মিটার ড্রিল করতে হবে (যারা ভিতরে আটকে আছেন তাঁদের উদ্ধার করতে)।"





You might also like!