
জম্মু, ১৭ অক্টোবর : প্রবল বৃষ্টির মধ্যেই জম্মুতে ভেঙে পড়ল প্রাচীনতম রণবীরেশ্বর মন্দির। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হননি।
মন্দির পরিচালনাকারী ধর্মার্থ ট্রাস্ট জানিয়েছে, মঙ্গলবার সকালে প্রবল বৃষ্টির মধ্যে প্রাচীন রণবীরেশ্বর মন্দিরের একটি অংশ ধসে পড়ে। ধর্মার্থ ট্রাস্টের সেক্রেটারি অশোক কুমার শর্মা সাংবাদিকদের বলেন, "এটি জম্মুর একটি প্রাচীন মন্দির। এটি ২০০ বছরের পুরনো।"
তিনি আরও জানান, "বৃষ্টির মধ্যে মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ বৃষ্টির মধ্যেই মন্দিরের সামনের অংশটি ভেঙে পড়ে।" সেই সময় কেউ উপস্থিত না থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে।
