Country

2 years ago

Earthquake: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের দক্ষিণ-পশ্চিম শৈলশিরা, কম্পাঙ্ক ৬.২

A strong earthquake shook India's southwestern ridge, with a magnitude of 6.2
A strong earthquake shook India's southwestern ridge, with a magnitude of 6.2

 

নয়াদিল্লি, ২১ জানুয়ারি: জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের দক্ষিণ-পশ্চিম শৈলশিরা এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতার পরিমাণ ছিল ৬.২। রবিবার ভোররাত ৩.৩৯ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয়েছে। ন্যাশন্যাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভারতের দক্ষিণ-পশ্চিম শৈলশিরা বরাবর ভূমিকম্প প্রবণ এলাকা। রবিবার ভোররাতে এই অঞ্চলেই জোরালো তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

You might also like!