Breaking News
 
Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

 

Mumbai: ৪৩ তলা বহুতল থেকে পাথর পড়ল মাথায়, পথেই মৃত্যু দুই ব্যক্তির

Mumbai
Mumbai

 

মুম্বই, ১৫ ফেব্রুয়ারি : মাথায় পাথরের চাঁই পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির। মুম্বইয়ের ওরলির ডক্টর ই মোজেস রোডের একটি নির্মীয়মান বহুতলের সামনে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নির্মীয়মান বহুতলের সামনের রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন সাধারণ মানুষ। আচমকাই ৪৩ তলা উঁচু থেকে বেশ কিছু কংক্রিটের স্ল্যাব নীচে পড়ে যায়। তা সোজা এসে পড়ে দুই ব্যক্তির মাথায়। ঘটনায় মৃত্যু হয় দু’জনের। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য নায়ার হাসপাতালে পাঠানো হয়।


পুলিশ সূত্রে খবর, ওরলির ফোর সিজনস হোটেলের কাছে ফোর সিজনস রেসিডেন্সির নির্মাণকাজ চলছে। সেখানেই ৪৩ তলা উচ্চতায় একটি ক্রেন কাজ করছিল। তাতে করেই ভারী পাথর এবং কংক্রিটের স্ল্যাব ওঠানো নামানোর কাজ চলছিল। সেই কাজ করতে গিয়েই দুর্ঘটনা ঘটে যায়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…