
থানে, ৪ ফেব্রুয়ারি : মহারাষ্ট্রে অনলাইন 'টাস্ক' জালিয়াতিতে ১০.১৩ লক্ষ টাকা খোয়ালেন এক ব্যক্তি। তিনি নভি মুম্বইয়ের বাসিন্দা। এই ঘটনায় ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
পুলিশ রবিবার জানিয়েছে, মহারাষ্ট্রের নভি মুম্বইয়ের ৩৭ বছর বয়সী এক ব্যক্তি অনলাইনে কিছু কাজ করছিলেন। সাইবার অপরাধীরা তাঁকে নানারকম প্রলোভনমূলক প্রতিশ্রুতি দিয়ে ১০.১৩ লক্ষ টাকা লুট করেছে। নভি মুম্বইয়ের সাইবার থানা চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তরা ওল্ড পানভেল এলাকার বাসিন্দা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে। তারপর তাঁকে ১৬ থেকে ২৭ জানুয়ারির মধ্যে কিছু অনলাইন প্রিপেইড কাজ করার প্রস্তাব দেয়। সাইবার থানার এক আধিকারিক জানিয়েছেন, ব্যক্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং ইউপিাই আইডির মাধ্যমে নির্দেশ অনুসারে মোট ১০,১৩,০০৫ টাকা পেমেন্ট করে টাকা খুইয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছেন সাইবার থানার পুলিশ।
