Breaking News

 

Country

2 years ago

Sabarimala Temple: সবরীমালা মন্দিরের লাইনে হার্ট অ্যাটাকে মৃত্যু এক কিশোরীর

Sabarmati Temple (File Picture)
Sabarmati Temple (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার প্রচুর ভক্তের সমাগম হয়েছিল কেরালার সবরিমালা মন্দির দর্শনে। দীর্ঘ লাইন পড়ে মন্দিরে ঢোকার জন্য, সেই লাইনে পরিবারের সঙ্গে দাঁড়িয়েছিল তামিলনাড়ুর সালেমের বাসিন্দা ১১ বছরের এক কিশোরী।

প্রচণ্ড রোদের মধ্যে বেশ কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার জন্য অন্য ভক্তদের মধ্যে ধৈর্যচ্যুতি ঘটে। শুরু হয় ঠেলাঠেলি। ভক্তদের মধ্যে একাংশ লাইন ভেঙে মন্দিরে ঢোকার চেষ্টা করেন। ধাক্কাধাক্কির জেরে কিশোরী পড়ে গিয়ে অঞ্জান হয়ে যায়। এরপর তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু হয়েছে বলে। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, ৩ বছর বয়স থেকে হার্টের সমস্যায় ভুগছিল ওই কিশোরী। ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

You might also like!