
নালন্দা, ২৩ জুলাই : বিহারের নালন্দা জেলায় গভীর নলকুলে পড়ে গেল ছোট্ট একটি শিশু। রবিবার নালন্দা জেলার কুল গ্রামে ছোট্ট একটি শিশু নলকূপের ভিতরে পড়ে যায়, শোনা যাচ্ছে খেলা করার সময় শিশুটি নলকূপের ভিতরে পড়ে যায়। শিশুটিকে বাইরে বের আপ্রাণ চেষ্টায় রয়েছে প্রশাসন।
সার্কেল অফিসার (সিলবা) শম্ভু মন্ডল বলেছেন, আমরা খবর পেয়েছি একটি শিশু নলকূপের ভিতরে পড়ে গিয়েছে। শিশুটিকে উদ্ধার করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দলকে ডাকা হয়েছে। শিশুটি বেঁচে আছে, আমরা তাঁর কথা শুনতে পাচ্ছি।"
