Country

2 years ago

Bomb threat in pune: পুনে বিমানবন্দর বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দিল ৭২ বছরের বৃদ্ধা

72-year-old woman threatened to blow up Pune airport with bombs
72-year-old woman threatened to blow up Pune airport with bombs

 

মুম্বই, ৪ আগস্ট: পুনে বিমানবন্দর বোম মেড়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিল এক বৃদ্ধা। শুক্রবার সকালে পুনে বিমানবন্দরে এই ঘটনাটি ঘটে। তারপর মহিলার তল্লাশি শুরু হয়ে যায়। পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, নীতা প্রকাশ কপলানী (৭২) দিল্লি যাবেন বলে বিমানবন্দরে এসেছিলেন। ওনাকে পরীক্ষা করে দেখা হয়, ওনার মালপত্র পরীক্ষা করা হয়। এই কারণে উনি বলেন, আমাকে পরীক্ষা করলে কি হবে, আমার এপাসে একটা বোমা আর ওপারে চারটে বোমা আছে। এই বোমা ফেটে যাবে, এবং পুরো বিমানবন্দর উড়ে যাবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনাটি বিমানবন্দরের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপর মহিলার জিনিষপত্র চেক করে কোনওরকম বোমা পাওয়া যায়নি। বৃদ্ধা পুলিশকে বলেন, তদন্তে দেরি হচ্ছে সেই কারণেই তিনি বোমার কথা বলেন। পুনে বিমানবন্দর পুলিশ মহিলার বিরুদ্ধে মামলা রুজু করেছেন এবং নোটিশও জারি করা হয়েছে।

You might also like!