Country

2 years ago

Madhya Pradesh:শেষরক্ষা হল না, মৃত্যুর কোলে ঢলে পড়ল মধ্যপ্রদেশের রাজগড়ে নলকূপে পড়ে যাওয়া ৫ বছরের শিশুকন্যা

5-year-old girl fell into a tube well in Madhya Pradesh's Rajgarh.
5-year-old girl fell into a tube well in Madhya Pradesh's Rajgarh.

 

রাজগড়, ৬ ডিসেম্বর : দীর্ঘ প্রচেষ্টার পর সাফল্য পেয়েছিলেন উদ্ধারকারী দলের সদস্যরা, তবুও সব প্রচেষ্টায় ব্যর্থ হয়ে গেল। মৃত্যুর কোলে ঢলে পড়ল মধ্যপ্রদেশের রাজগড় জেলায় ২৫ ফুট গভীর নলকূপে পড়ে যাওয়া ৫ বছরের শিশুকন্যা। চিকিৎসা চলাকালীন শিশুটির মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে শিশুটিকে উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু প্রাণে বাঁচানো যায়নি। রাজগড় জেলার পিপলিয়া রাসোদা গ্রামের ঘটনা। ৫ বছরের একটি শিশুকন্যাটি মঙ্গলবার গভীর নলকূপের ভিতরে পড়ে যায়। এই ঘটনার কথা শুনে উদ্বেগ প্রকাশ করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

উদ্ধারকাজে হাত লাগায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। মঙ্গলবার গভীর রাতে উদ্ধারকাজ চলাকালীন রাজগড়ের কালেক্টর হর্ষ দীক্ষিত বলেছেন, "উদ্ধার অভিযান চলছে। এসডিআরএফ এবং এনডিআরএফ এখানে উপস্থিত রয়েছে।" দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার ভোররাতে শিশুকন্যাটিকে ২৫ ফুট গভীর নলকূপ থেকে উদ্ধার করা হয়। কিন্তু, প্রাণে বাঁচানো গেল না।


You might also like!