Country

3 years ago

Pune: পুণে-নাসিক হাইওয়ে পারাপারের সময় গাড়ির ধাক্কায় ৫ মহিলার মৃত্যু, আহত আরও ৩ জন

Road Accident
Road Accident

 

পুণে, ১৪ ফেব্রুয়ারি : মহারাষ্ট্রের পুণে জেলায় পুণে-নাসিক হাইওয়ে পারাপারের সময় বেপরোয়া এসইভি গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন ৫ জন মহিলা। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার রাত ১০.৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পুণে জেলার খেড় তেহসিলের অদূরে শিরোলি গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ১৭ জন মহিলার একটি দল পুণে-নাসিক হাইওয়ে পারাপার করছিল, সেই সময় একটি এসইউভি গাড়ি দ্রুত গতিতে এসে তাঁদের ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় ছিটকে।পড়েন কয়েকজন মহিলা, তাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে ও ৩ জন আহত হয়েছেন।

ক্যাটারিংয়ের কাজের জন্য সোমবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন ওই মহিলারা। রাত পৌনে এগারোটা নাগাদ শিরোলি গ্রামের কাছে একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে ক্যাটারিংয়ের কাজ করার জন্য পুণে শহর থেকে এসেছিলেন ওই মহিলারা। পুণে-নাসিক হাইওয়ের ধারেই বিয়েবাড়িটি। মহিলাদের ধাক্কা মারার পরই গাড়ির গতিতে বাড়িয়ে পুণের দিকে চলে যান চালক। ঘাতক গাড়ির চালককে খুঁজছে পুলিশ।

You might also like!