Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

2 years ago

Clash between two groups in Ahmednagar: মহারাষ্ট্রের আহমেদনগরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত ৫, গ্রেফতার ৭

Clash between two groups in Ahmednagar (Collected)
Clash between two groups in Ahmednagar (Collected)

 

মুম্বই, ১৪ নভেম্বর  : মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় বিভিন্ন সম্প্রদায়ের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় সাতজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সকালে মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রাহুড়ির গুহা গ্রামে একটি মন্দিরে উপস্থিত দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। যখন একদল ব্যক্তি তাদের আচার-অনুষ্ঠান পালন করছিল তখনই বিভিন্ন সম্প্রদায়ের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। মঙ্গলবার পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, মন্দিরে দুটি সম্প্রদায়ের মানুষই উপস্থিত থেকে তাদের প্রার্থনা ও পুজার্চনা করছিল। খুব উঁচু ভলিউমে স্পিকার চলছিল, অন্য সম্প্রদায়ের একটি দল তাদের শব্দের মাত্রা কমাতে বলেছিল। তা থেকেই দুদলের মধ্যে তর্ক থেকে সংঘর্ষ বাঁধে। ঘটনায় পাঁচজন আহত হন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেফতার করেছে।

You might also like!