Country

2 years ago

Mumbai: মুম্বইয়ের দাদারে পার্কিং লটে আগুন লেগে পুড়ে গেল ৫-৬টি গাড়ি

5-6 cars caught fire in Mumbai's Dadar parking lot (File Picture)
5-6 cars caught fire in Mumbai's Dadar parking lot (File Picture)

 

মুম্বই, ৭ নভেম্বর: মুম্বইয়ের দাদার এলাকায় আগুন লেগে পুড়ে গেল ৫-৬টি গাড়ি। সোমবার রাতে মুম্বইয়ের দাদার এলাকার হরিশচন্দ্র ইয়েওয়ালে মার্গে কোহিনূর ভবনের পার্কিং লটে আগুন লাগে। সোমবার রাত ১টা থেকে ২টো নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। আগুনের কারণে ভবনে দাঁড়িয়ে থাকা অন্তত পাঁচ থেকে ছয়টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। এর আগে, অক্টোবর মাসে ভিওয়ান্ডি শহরের মহারাষ্ট্র ডাইং কারখানায় আগুন লাগে। সেবার বয়লারে বিস্ফোরণের ফলে আগুন লেগেছিল বলে অনুমান করা হয়।


You might also like!