
বুলন্দশহর, ৮ আগস্ট : উত্তর প্রদেশের বুলন্দশহর জেলায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। মৃত ৪ জনের মধ্যে দু''জন সম্পর্কে ভাই, এই দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে অজ্ঞাত একটি ট্রাক যাত্রীবাহী গাড়িতে ধাক্কা মারলে ৪ জনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে নয়ডা থেকে সম্ভলের দিকে যাচ্ছিল গড়িটি, ডিবাই থানার অন্তর্গত দানপুর গ্রামের কাছে একটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে গাড়িতে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় খাদে পড়ে যায় গাড়িটি, ঘটনাস্থলেই ৪ আরোহীর মৃত্যু হয়। একজন গুরুতর আহত হয়েছেন। আহত যুবককে স্থানীয় পুলিশ আলিগড় মেডিকেলে ভর্তি করেছে।
