Country

2 years ago

Earthquake: ৩.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পঞ্জাব, ক্ষয়ক্ষতির খবর নেই

3.2 magnitude earthquake shook Punjab, no damage reported
3.2 magnitude earthquake shook Punjab, no damage reported

 

চণ্ডীগড়, ৮ নভেম্বর: মধ্য রাতে ভূমিকম্পে কেঁপে উঠল পঞ্জাব । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২। এই ভূমিকম্পে হতাহতের খবর নেই, মেলেনি ক্ষয়ক্ষতির খবরও ।

বুধবার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত ১টা ১৩ মিনিট নাগাদ পঞ্জাবের রূপনগর এলাকায় এই কম্পন হয়। এই কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে হতাহতের খবর নেই, মেলেনি ক্ষয়ক্ষতির খবরও । তবে কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

এর আগে, গত শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ প্রবল কম্পন অনুভূত হয় নেপালে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। সরকারি মতে, এখনও পর্যন্ত এই ভূমিকম্পে মৃতের সংখ্য ১৫৭। আহত হয়েছে শতাধিক মানুষ। ভূমিকম্পের জেরে প্রচুর বাড়ি ভেঙে গিয়েছে।

You might also like!