
লখনউ, ৯ সেপ্টেম্বর : লখনউয়ের হজরতগঞ্জ থানা এলাকায় শনিবার সকালে একটি সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার ভোররাতে হজরতগঞ্জ থানা এলাকায় রাস্তার পাশে একটি ই-রিকশা চালক ঘুমিয়ে ছিল, তখনই তার ওপর দিয়ে একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। তারপর গাড়িটি গোমতি সেতুর কাছে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে পড়ে যায়। এক পুলিশ আধিকারিক একথা জানিয়েছেন। পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়ির দুজন আরোহী মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। তাই দুর্ঘটনাটি ঘটে। ফুটপাতে ঘুমিয়ে থাকা রিকশাচালক ও গাড়িতে থাকা দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানান পুলিশ। আহতদের সকলকেই ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
