
নয়াদিল্লি, ২১ ডিসেম্বর : সংসদের নিম্নকক্ষ লোকসভা থেকে সাসপেন্ড হলেন আরও ৩ জন কংগ্রেস সাংসদ। বৃহস্পতিবার লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে - ডি কে সুরেশ, নকুল নাথ এবং দীপক বাইজকে। এই নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত লোকসভা ও রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছেন মোট ১৪৬ জন সাংসদ।
প্রসঙ্গত, অসংসদীয় আচরণের জন্য বুধবার পর্যন্ত লোকসভা ও রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে ১৪৩ জন সাংসদকে, আর বৃহস্পতিবার আরও ৩ জন সাংসদকে সংসদের শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে। এই ৩ জনই কংগ্রেস সাংসদ। এই নিয়ে মোট বহিষ্কৃত সাংসদের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৬।
