Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Road Accident: বিহারের মুজফ্ফরপুরে সড়ক দুর্ঘটনায় মৃত ৩, আহত ৭

3 dead, 7 injured in road accident in Bihar's Muzaffarpur
3 dead, 7 injured in road accident in Bihar's Muzaffarpur

 

মুজফ্ফরপুর,২৮ নভেম্বর: বিহারের মুজফ্ফরপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭ জন। নিহত ও আহতরা সবাই সীতামারহির বাসিন্দা বলে জানা গিয়েছে। বিহারের মুজফ্ফরপুর জেলার ফাকুলি ওপি এলাকার বালিয়া ওভার ব্রিজের কাছে মঙ্গলবার সোনপুর থেকে গঙ্গা স্নান করে একটি অটোতে করে ফিরছিলেন সীতামারহির কিছু বাসিন্দা। হঠাৎ অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছে।

আহত হয়েছেন প্রায় ৭ জন। পুলিশ দ্রুত আহতদের চিকিৎসার জন্য মেডিকেল কলেজে নিয়ে যায়। ৩ জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফাকুলী ওপির এএসআই অনীশ কুমার জানান, মঙ্গলবার ভোর ৩টার দিকে একটি অনিয়ন্ত্রিত অটো পেছন থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনা ঘটে।

You might also like!